মনে পড়ে
মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন
মনে পড়ে
মনে পড়ে সেই সব দিন
ভালোবাসা কি যে যাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা
সকলি নতুন লাগে নতুন এ ধরা
ভালোবাসা কি যে যাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা
সকলি নতুন লাগে নতুন এ ধরা
মধুর কি যে সে ব্যাথা না বলা কতো সে কথা
চোখে চোখে চেয়ে শুধু কেতে যাওয়া দিন
মনে পড়ে সেই সব দিন
মনে পড়ে সেই সব দিন
শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভুবন
ভালো যে বেসেছে শুধু জানে সেই জন
শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভুবন
ভালো যে বেসেছে শুধু জানে সেই জন
সে ভুবনে নাই সীমা সারাক্ষণ পূর্ণিমা
মিলেমিশে এক হয়ে যায় রাত দিন
মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন
মনে পড়ে সেই সব দিন
Song: Mone Pore Sei Sob Din
Movie : Swarnatrishaa (1992
Artist : Kishore Kumar
Music Director : Salil Chowdhury
Lyricist : Salil Chowdhury
Director : Mangal Chakraborty
Star Casting : Mithun Chakraborty, Yogita Bali, Prem Chopra
Video form YouTube for Mone Pore Sei Sob Din :
If someone doesn’t feel nostalgic after listening to this song, he/she is devoid of heart